শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলাধীন আলাওলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক অমিদ হাসান শুভ (১৭) বিরুদ্ধে গৃহবধু ধর্ষনের অভিযোগ উঠেছে। অমিদ হাসান শুভ আলাওলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড,মোস্তফা ঢালী কান্দি গ্রামের বাবুল উকিলের ছেলে, স্থানীয় ভাবে প্রভাবশালী এবং পেশীশক্তিতে বলীয়ান।
"তানজিলা বেগম" বলেন, আমি নদী থেকে গোসল করে বাড়িতে ফিরে কাপড় চেন্জ করার সময় অমিদ হাসান শুভ সপ্তাখানেক পূর্বে গোপনে একটি ভিডিও ধারন করে এবং সেই ভিডিও ফেসবুক,ইউটিউবে ছড়িয়ে দেয়ার হুমকি ও ভয়ভীতি প্রদান করে আমাকে তার সাথে শরীরিক সম্পর্ক করার জন্য চাপ দেয়। সেচ্ছায় শরীরিক সম্পর্ক করতে রাজী না হওয়ায় অমিদ খিপ্ত হয়ে ঘটনার দিন ২২ এপ্রিল বৃহঃপতিবার রাত্রে আমি প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে গেলে অমিদ আমার মুখ চেপে ধরে বলে কোন চিৎকার বা শব্দ করলে জানে মেরে ফেলবো। আমি ভয়ে কিছু বলতে পারিনি।অতঃপর অমিদ আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষন করে।ঘটনাটি আমার স্বামীকে জানালে আমার স্বামী বাড়িতে এসে স্থানীয়দের জানায়।অমিদ গং ও স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।আমি এর ন্যায্য বিচার চাই।
আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওসমান গনি বেপারী বলেন,তানজিলা বেগমের শশুর এবং অমিদ হাসানের বাবা আমাকে বিষয়টি অবগত করেছে।বিষয়টি আমার বিচারিক আওতার বাহিরে হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা বলেন,তানজিলার স্বামী মোঃ নাইমুল সিকদারের পরিবার এলাকায় নতুন এসেছে এবং তারা স্থানীয় ভাবে অবহেলিত যার কারনে বিষয়টি নিয়ে তারা জোড়ালো কোন পদক্ষেপ গ্রহন করতে সাহস পাচ্ছে না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ধর্ষন ঘটনার সঠিক বিচার দাবি করেন তিনি।
অমিদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে এবং বাড়িতে গেলে তাদের পরিবারের কাউকে খুজে পাওয়া যায়নি।অমিদের মুঠুফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনটি সুইচ অফ পাওয়া যায়।